বাংলায় ২৭ ঘণ্টায় কোরআন শিক্ষার অ্যাপ

৫ সেপ্টেম্বর, ২০২০ ২০:০৯  
ঘরে বসেই ২৭ দিনে কোনো বিনিময়মূল্য ছাড়াই বাংলাভাষায় শুদ্ধভাবে শেখা যাবে ঐশীগ্রন্থ পবিত্র কোরআন। বয়স-শ্রেণী ভেদে সকলের জন্যই সহজতম পদ্ধতিতে অ্যাপের মাধ্যমে এই পাঠ শিক্ষার ডিজিটাল আয়োজনটি ইতোমধ্যেই নজর কেড়েছে নেট দুনিয়া। অ্যাপটিকে আমপারার ডিজিটাল সংস্করণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কেননা অ্যান্ড্রয়েড বা আইফোনে অ্যাপটি ইনস্টলের পর প্রতিটি হরফে আঙুলে ছোয়া মাত্রই একজ শিক্ষকের মতো তা উচ্চারণ শিখিয়ে দেয়। বর্ণ থেকে শব্দ এবং বাক্য গঠনও শেখা যায় এই অ্যাপের মাধ্যমে। ঘণ্টা ভিত্তিক পর্বে সাজানো হয়েছে অ্যাপটি। অ্যপের পাশাপাশি আছে সফটওয়্যার এবং ইউটিউব ক্লাসও। দূরদেশ থেকে এটি পেতে গুগল ড্রাইভে এই ডিজিটাল আমপারাটি উপহার দিচ্ছেন এর উদ্ভাবক। অ্যাপসটির উদ্ভাবক প্রকৌশলী মইনুল হোসেন। ইসলামিক ফাউন্ডেশন চাইলে দীর্ঘ দিনের প্রচেষ্টায় তৈরি অ্যাপসটি বিনামূল্যে দিয়ে দেয়ার কথা জানিয়েছেন তিনি। মনে করছেন এর ফলে সবার মধ্যে দ্রুত ছড়িয়ে দেয়া সম্ভব হবে। অ্যাপস্টোরে গিয়ে ইংরেজিতে Moinul Hossain লিখে সার্চ করলেই পাওয়া যাবে ‘লার্ন কোরআন ইন ২৭ আওয়ার্স’ অ্যাপটি। বাংলা ভাষার পাশাপাশি ইংরেজেতেও রয়েছে অ্যাপটি। ফলে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরাও দেশী অ্যাপ ব্যবহার করেই কোরআন পাঠ শিখতে পারছেন। ২৭ ঘণ্টায় কুরআন শিক্ষা (কলিকাতা) অ্যাপ ডাউনলোডঃ https://play.google.com/store/apps/de... ২৭ ঘন্টায় কুরআন শিক্ষা এপের লিংক আইফোনঃ https://apps.apple.com/us/app/learn-b... ইউটিউব ভিডিও এর লিংকঃ ফ্রী https://www.youtube.com/playlist?list=PLMvv3pG420M7oKbfnGP_5aagkKUFldt5u গুগল ড্রাইভের লিংক https://drive.google.com/file/d/1XEVBzfRO-l4WhbYLytW8q0clcAxMZz5c/view ফেসবুক গ্রুপ https://www.facebook.com/groups/550396969241753/